ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটায় মাছের ঘেরে ও নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে ওয়ারিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের একমাত্র ছেলে শান্ত(৫) মাছের ঘেরে ও দুপুর ১টা ৩০ মিনিটে পাথরঘাটা গ্রামের আরশাফুল ইসলামের ছোট ছেলে(৩) বেত্রাবতি নদীতে ডুবে মারা গেছে।

শিশু শান্তর পরিবারে সাথে কথা বলে জানা গেছে- শিশু শান্ত নিয়মিত তার দাদার সাথে মাঠে যেত। প্রতিদিনের ন্যায় আজও মাঠ থেকে শান্ত আগে বাড়ি ফেরে। দাদা বাড়িতে এসে খোঁজ করলে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে মাছের ঘেরে ভেসে উঠতে দেখেন এবং শিশুর বাবা তাকে উঠিয়ে ঝাউডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু শান্তকে মৃত ঘোষণা করেন। অনেকেই ধারনা করছেন শিশু শান্ত পা পিছলে মাছের ঘেরের পানিতে পড়ে যেয়ে সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের কাছে জানা যায়, পাথরঘাটার শিশু মাহিম হোসেনের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। কাজ শেষে তার সন্তানকে খুঁজে পাচ্ছিল না। সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পাশদিয়ে বয়ে যাওয়া বেত্রাবতী নদীতে মৃত অবস্থায় শিশুটিকে ভাসতে দেখা যায়। সে সময় নদীতে জোয়ার ছিল বলে বেশ কিছুদুর ভেসে গিয়ে নদীর পাশের একটি বাঁশে তার মৃত দেহটি বেধে ছিল। সেখান থেকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত