ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ ও একই অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ১৩ই জুন বেলা ১১টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন নবনিযুক্ত প্রশাসক ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রশাসকের কর্মকালীন অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, সাংবাদিক কামরুজ্জামান, এস.এম আব্দুল্লাহ, গোলাম মোস্তফা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ নুরুল বাশার, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কৃষি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী হাসান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি আবু মুসা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।






সম্পর্কিত সংবাদ

  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত