কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,অতিরিক্ত কৃষি অফিসার তরুন রায়,বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত…
আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরের প্রশাসন আশা ব্রিকস-২ নামের একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনা স্থলে পৌছে ইটভাটায় তালা লাগিয়ে দেন।উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে দ্বীর্ঘ দিন যাবত উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল।জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় অভিযান পরিচালনা করেন উল্লেখ করে স্থানীয়রা কয়েক বছর ধরে তা বন্ধের দাবী জানিয়ে আসছিলেন। এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত জানান,আশা ব্রিকস কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করেবিস্তারিত…
সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার (২৫ শে মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।এ ছাড়া কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে বলেবিস্তারিত…
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক মতিউর রহমান,সিনিয়র শিক্ষক জিএম আলতাব হোসেন, আবুল কালাম আজাদ, খান মাকসুদুর রহমান, মোবাশ্বেরুর রহমান, মোঃবিস্তারিত…
ভয়াল ২৫ মার্চ আজ, গণহত্যা দিবস
আজ ২৫ মার্চ, বাংলাদেশের ইতিহাসের এক ভয়াল রাত। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল ‘অপারেশন সার্চলাইট’ নামে নারকীয় হত্যাযজ্ঞ। নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর চালানো এই নৃশংস হামলায় শহীদ হন হাজারো মানুষ, যা ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা হিসেবে পরিচিত। ১৯৭১ সালের মার্চজুড়ে সারাদেশে চলছিল বাঙালিদের স্বাধিকার আন্দোলন। অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে, তখনই পাকিস্তানি স্বৈরশাসক ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। এরপর মধ্যরাতে ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো হয় পরিকল্পিত হত্যাকাণ্ড।বিস্তারিত…
জি জি কে এইস কানাইলাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নজিবুল্লাহ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপোতা জি জি কে এইস কানাইলাল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রেরণ করেন । গত ৪/২/২০২৫ ইং তারিখে ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরে অনুমতি জারি করা হয়। এতে সাতক্ষীরা সদর -২ আসনের সাবেক সংসদ সদস্য কাযী শামসুর রহমান ও অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক এমপি ‘র পি এস মোঃ নজিবুল্লাহকে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সাধারণবিস্তারিত…
কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি জি.এম আল ফারুকের সভাপতিত্বে প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব দুখীরাম ঢালীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি ও কমিটির সদস্য শিবনাথ কুন্ডু, অভিভাবক প্রতিনিধি ও কমিটির সদস্য মোঃ আকরামুজ্জামান প্রমুখ। সভায় স্কুলের গেট নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, গত ১৯/০৩/২০২৫ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয়বিস্তারিত…
আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ
জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে ডায়লগ ও দাবী আদায়ে ডিসি বরাবর স্মারক লিপি হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনজিও উত্তরণ ও আশাশুনি উপজেলা পানি কমিটির আয়োজনে ডায়লগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অকিথি ছিলেন, প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সহ সভাপতি জিবিস্তারিত…
আশাশুনির মানিকখালী ব্রীজে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তে টোল আদায় চলছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার মানিকখালী ব্রীজে ইজারা গ্রহিতা মহামান্য হাই কোর্টের অনুমতি সাপেক্ষে টোল আদায় করে শান্তিপূর্ণ ভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইজারা গ্রহিতা মুক্তি কনস্ট্রাকশান সাতক্ষীরার পক্ষে জাকির হোসেন প্রিন্স জানান, ব্রীজের ইজারা অনুমোদন হয় ৯/১/২৫ তারিখ। ইজারা মূল্য ১,২৬,২৫০০০ টিকা। ইজারা মূল্য পরিশোধ করা হয় ১৩/০১/২৫ তাং। টোল আদায় শুরু হয় ১৪/১/২৫ তাং হতে। সড়ক বিভাগ সাতক্ষীরা ১৩/১/২৫ তাং ৯৪৩ নং স্বারকে অর্থ জমাদান সংক্রান্ত পত্রে পারাপারকারী যানবাহন হতে ৩ বছরের জন্য টোল আদায়ের নিমিত্ত সংশোধিত টোল নীতিমালা ২০২৪ অনুযায়ী ইজারা কোটেশন —বিস্তারিত…
সাতক্ষীরায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
সাতক্ষীরা প্রতিনিধি: দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয়ব্যক্ত করে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হবো না। আমরা হবো সহনশীল এবং পরমত সহিষ্ণু। জুলাই বিপ্লবের শহিদদের রক্তের দাগ শুকায়নি। বাংলাদেশের আকাশে আবারো সেই কালো শকুনের ছায়া। এই কালো শকুন যেন আমাদের ছাত্র—জনতার আন্দোলনের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করতে না পারে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে চাই। সাতক্ষীরাসহ দেশের সার্বিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক। আমাদের এই একতা যেন অটুট থাকে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্প্রতিক সম্প্রীতি এবং পারস্পরিকবিস্তারিত…


