সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা।

মঙ্গলবার (২৫ শে মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।এ ছাড়া কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.মুফতি আখতারুজ্জামান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত