জি জি কে এইস কানাইলাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন  নজিবুল্লাহ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপোতা জি জি কে এইস কানাইলাল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত   পত্রে এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রেরণ করেন । গত ৪/২/২০২৫ ইং তারিখে ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরে অনুমতি জারি করা হয়।
এতে সাতক্ষীরা সদর -২ আসনের সাবেক সংসদ সদস্য কাযী শামসুর রহমান ও অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক এমপি ‘র পি এস মোঃ নজিবুল্লাহকে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন অর্দ্ধেন্দু শেখর মন্ডল, অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ মিরাজ হোসেন। এছাড়া প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক বাবু মনিন্দ্র নাথ গায়েন সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬