কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি জি.এম আল ফারুকের সভাপতিত্বে প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব দুখীরাম ঢালীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি ও কমিটির সদস্য শিবনাথ কুন্ডু, অভিভাবক প্রতিনিধি ও কমিটির সদস্য মোঃ আকরামুজ্জামান প্রমুখ।
সভায় স্কুলের গেট নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, গত ১৯/০৩/২০২৫ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত