ডিসেম্বর, ২০২৪
শ্যামনগরে কাশিমাড়ী সর: প্রাথ: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সোমবার সকাল ১০ টায় শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ০৪ নং কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাশিমাড়ী আইডিয়াল স্কুলের এন্ড কলেজের অধ্যক্ষ এস, এম, আব্দুল হাই, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল সরদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামিরুল আলম বাবলু, শ্যামনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি, এম, আব্দুস সালাম, ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আল-আমিন হোসেন, সমাজসেবক মোঃ জামিনুর রহমান, সমাজসেবক আদম মোল্যা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা।বিস্তারিত…
কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সাকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২০২৩ হতে ২০২৪ শিক্ষার্থীদের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু শাহীন ও আসাদুজামান মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট বাজার কমিটিরবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কামরুল হাসান :: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তরুণ সমাজকর্মী কে, এম আশরাফুজ্জামান পলাশ, শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস, সমাজসেবক সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ধোনা শেখ, স্কুলের প্রাক্তন ছাত্র ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস। আলোচনা শেষে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান রাশেদুল হাসানবিস্তারিত…
খুলনায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর খুলনা উন্নয়ন কমিটির স্মারকলিপি প্রদান
খুলনা প্রতিনিধি :: রবিবার ৩০ ডিসেম্বর দুপুর ১২ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানে উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরেই খুলনা অবহেলিত ও উন্নয়ন বঞ্চনার শিকার। সরকার পরিবর্তন হয় কিন্তু খুলনার উন্নয়ন হয় না, খুলনার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়না। আমরা এই অবস্থার অবসান চাই। সকল অঞ্চলের সুষম উন্নয়ন করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোন বৈষম্য আমরা চাই না। বিগত সরকারের সময় থেকেই দুটি বিশ^বিদ্যালয় নির্মাণসহ বড় বড় প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি, নামের কারণেবিস্তারিত…
সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ’র বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুস সামাদ ১৪/১০/২০২৪ তারিখে জাতীঃ বিঃ/কঃ পঃ/কোড-০২০৩/৩৯৩৮ স্মারকে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির প্রমাণসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এর বরাবর তদন্ত রিপোর্ট প্রদান করেছেন। তদন্ত রিপোর্টে তিনি উল্লেখ করেছেন যে, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য আমি ২৪/১০/২৪ তারিখে সিটি কলেজে গমন করি। কলেজের অধ্যক্ষ শিহাব উদ্দীন বিগত ৫/৮/২০২৪ তারিখ থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন। তিনিবিস্তারিত…
অপরিকল্পিত ভাবে চিংড়িচাষের কারণে
শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে দেখা দিচ্ছে কৃষি জমির সংকট
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সুন্দরবনের উপক‚লীয় এলাকায় হাজারো মানুষের বসবাস। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দেখা দেয় প্রচন্ড খরা। বিশেষ করে নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত তেমন কোন বৃষ্টিপাত হয় না। এ সময় ফেব্রুয়ারী থেকে প্রায় জুন মাস পর্যন্ত তেমন ফসলের অঞ্চলের চাষাবাদ করা সম্ভব হয় না। এই অঞ্চলগুলোতে বিশেষ করে কৃষির জন্য বড় বাধা হলো- লবণাক্ততা, জোয়ার ভাটা নদী ভাঙ্গন, অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, ও লবণ পানির চিংড়ি চাষ । উপকূলীয় অঞ্চলে বিশেষ করে লবণাক্ততা বৃদ্ধি কারণে মিষ্টি পানির অভাব এবং ব্যাপকভাবে কৃষি জমিতেবিস্তারিত…
ভোমরা ইউনিয়ন জাময়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ভোমরা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ০৬ নং ভোমরা ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ডিসেম্বর’২৪) রাতে ভোমরা ইউনিয়ন জাময়াত অফিসে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার কবির এর উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মাওঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব ডাঃ শফিকুল ইসলামসহ ইউনিয়ন টিম সদস্য ও রুকন ভাইয়েরা। কর্মী সম্মেলনে ভোমরা ইউনিয়ন জামায়াতের দেড় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। এসময় অতিথিরাবিস্তারিত…
বিএসএফ’র হাতে আটক ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে
নিউজ ডেস্ক :: বুধবার ভারতের ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একইসাথে ঘটনার দুই দিন পর বুধবার সকালে বিজিবির পক্ষ থেকেও আটক হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ তামাবিল বিওপির নিকটবর্তী ১২৭৪/৭ এস পিলার অতিক্রম করে সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় চিনির গুদাম থেকে ১৪ বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ ৪/নানকিং ক্যাম্প সদস্যরা। বাংলাদেশী চোরাকারবারিরা আটকের খবর জানার পর ভারতীয় চোরাকারবারিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন। তবেবিস্তারিত…
ভারত থেকে আমদানি চালের প্রথম চালান আসবে কাল
নিউজ ডেস্ক :: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কাল (২৬ ডিসেম্বর) দেশে আসবে। বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, চালবোঝাই জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান। গত ১১ নভেম্বর তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি হতে যাওয়া সেদ্ধ চালের এটিই প্রথম চালান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষাবিস্তারিত…
আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত।। ২ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ২ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান,হিজলিয়া গ্রামের গাজী বাড়ির ময়না খাতুন (৬০) ঘটনার রাতে কেরোসিন বাতি (ল্যাম্প) জ্বালিয়ে খাটের কানায় রেখে প্রকৃতির ডাকে বাহিরে যান। পিছন ফিরে দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। তার চিৎকারে পাশের লোকজন জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তার ও পাশের আরেকটি ঘর ও ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে ময়না ও রাফেজা খাতুনের ঘর,দুই শতাধিক হাঁস মুরগি পুড়ে ভস্মীভূত হয়েবিস্তারিত…


