কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কামরুল হাসান :: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তরুণ সমাজকর্মী কে, এম আশরাফুজ্জামান পলাশ, শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস, সমাজসেবক সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ধোনা শেখ, স্কুলের প্রাক্তন ছাত্র ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস। আলোচনা শেষে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, অফিস স্টাফ ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।
ফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের অতিথি কে, এম আশরাফুজ্জামান পলাশ ব্যক্তিগতভাবে ক্রয়কৃত বিভিন্ন শিক্ষাপোকরণ পুরস্কার হিসাবে তুলে দেন। এছাড়া, কৃতি শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার সামগ্রী তুলা দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলে মেধাগত দিক থেকে প্রথম স্থান (স্কুল সেরা) অধিকার করায় ষষ্ঠ শ্রেণির আজওয়াদ রাফিদ খান চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
« খুলনায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর খুলনা উন্নয়ন কমিটির স্মারকলিপি প্রদান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা »
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলাবিস্তারিত…
বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


