আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত।। ২ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ২ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান,হিজলিয়া গ্রামের গাজী বাড়ির ময়না খাতুন (৬০) ঘটনার রাতে কেরোসিন বাতি (ল্যাম্প) জ্বালিয়ে খাটের কানায় রেখে প্রকৃতির ডাকে বাহিরে যান। পিছন ফিরে দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। তার চিৎকারে পাশের লোকজন জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তার ও পাশের আরেকটি ঘর ও ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে ময়না ও রাফেজা খাতুনের ঘর,দুই শতাধিক হাঁস মুরগি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মসজিদের মাইকে আগুনের খবর মাইকিং করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদঢালী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল