priya
ইরানে হামলা: জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ ইরানের
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ইরাক সরকারের একজন মুখপাত্র বলেছেন, শনিবার ইরানে হামলার জন্য ইসরাইল বাগদাদের আকাশসীমা ব্যবহার করেছে। এর প্রতিবাদে জাতিসংঘে একটি অভিযোগ জমা দিয়েছে ইরাক। সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এর আগে ইরানে হামলায় ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করে ইরানের সেনাবাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। এবার ইরাক সরকারের অভিযোগের মধ্য দিয়ে এ দাবি সত্য হল। ইরাক থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি এবং ভিডিওতে দেখা গেছে,বিস্তারিত…
বিসিবি চাইলে নেতৃত্ব দিতে তৈরি আছেন তাইজুল
নিউজ ডেস্ক :: খবরটা নিশ্চয় জানা হয়ে গেছে আপনার। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই তাই বিসিবিকে এখন ভাবতে হচ্ছে নতুন অধিনায়ক নিয়ে। সে তালিকায় ওয়ানডে ও টেস্টে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে শোনা যাচ্ছে তাওহিদ হৃদয়ের নাম। তবে এবার এগিয়ে আসলেন তাইজুল ইসলামও। জানান দিলেন, বিসিবি চাইলে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন তিনিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে আগামীকাল মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ইস্যুতে এমন মন্তব্য করেছেন তাইজুল। জানিয়েছেন টেস্টে দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। যদি বিসিবি চাই তবে।টেস্টের অধিনায়ক হতে চান কিবিস্তারিত…
মির্জা ফখরুলের সঙ্গে নেপাল রাষ্ট্রদুতের সাক্ষাৎ
নিউজ ডেস্ক :: বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠক করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নিয়েছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্কের যে শর্ত ছিল, সার্ককে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই সার্ককে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূতবিস্তারিত…
শাকিব খানকে বুকে টেনে নিলেন মহেশ ভাট
নিউজ ডেস্ক :: ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অবস্থান করছেন শাকিব খান। সেখানে বলিউডের প্রভাবশালী নির্মাতা মহেশ ভাটের সঙ্গে দেখা হয়েছে তার।মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন শাকিব খান, পাশেই অন্য একটি সেটে ছিলেন মহেশ ভাট। ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সঙ্গে সখ্য রয়েছে এই বলিউড পরিচালকের। তার মাধ্যমে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের খবর পেয়ে সেটে আসেন তিনি। সেখানে শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন মহেশ ভাট। যাওয়ার সময় শাকিব খানকে বুকে টেনে নেন বলিউডের এই আলোচিত নির্মাতা।রোববার (২৭ অক্টোবর) বিকেলে শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মহেশ ভাটবিস্তারিত…
প্রেমিকা চিৎকার করলে কী চুপ থাকবেন?
নিউজ ডেস্ক :: আলো থাকলে যেমন অন্ধকার থাকে তেমনি জীবনে প্রেম করলে প্রেমিকার চিৎকার-চেঁচামেচি শুনতেই হবে। অনেক নারীই প্রেমিকের কথায় কথায় চিৎকার করেন। যার ফলে পুরুষেরা দিশেহারা হয়ে যান। তারা এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজে পান না। যারা রেগে গেলে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাদের জন্য রইল ঝগড়া থামানোর কিছু অব্যর্থ পরামর্শ। চুপ করে যান সবচেয়ে প্রথম ও বাস্তবসম্মত উপায় হচ্ছে এক পক্ষকে শান্ত থাকতে হবে। উল্টো দিকের মানুষটি খিটমিট করলে আপনিও যদি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে সম্পর্ক নষ্ট হতে সময় লাগবে না। মাথা ঠাণ্ডা রাখুন, বোঝার চেষ্টাবিস্তারিত…
সচ্চরিত্রবানরা নবীজির কাছাকাছি থাকবে
নিউজ ডেস্ক :: হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার জীবন ছিল খুবই অসাধারণ। আল্লাহতায়ালা মুহাম্মদ (সা.)-এর উত্তম চরিত্রের প্রশংসা করেছেন। তার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা কলম ৪) অন্যত্র মহান আল্লাহ আরও বলেন, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। ’ (সুরা আহজাব ২১) এ কারণেই মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ তার প্রিয় রাসুলকে প্রেরণ করেছেন। এ সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘আমাকে উত্তম চরিত্রেরবিস্তারিত…
রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির অবস্থান কী
নিউজ ডেস্ক :: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি বড় দল হিসেবে নিজের প্রয়োজনীয়তার বিষয়টি জানান দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত দেড় দশক আন্দোলন করে আসা দলটিকে কোনোভাবেই যে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, তা আওয়ামী লীগের আমলেও জানান দিয়েছে দলটি। সম্প্রতি রাষ্ট্রপতিকে অপসারণের ইস্যু ঘিরে বিএনপির অবস্থানও বলছে, বিএনপিকে বাদ দিয়ে বড় কোনো সিদ্ধান্তে আসা যায় না। নির্বাচন ও সংস্কারের প্রশ্নেও দলটি তার প্রত্যাশা স্পষ্ট করেছে। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটা সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়া হোক।বিস্তারিত…
হাইকোর্টে রিটের বিষয়ে যা বললেন হাসনাত-সারজিস
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা নিয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে দুটি রিট দায়ের করেন। বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা নিশ্চিত করেছেন। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘দুটি রিট করেছি। প্রথমটি হচ্ছে আওয়ামীলীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষনা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সে বিষয়ে প্রথম রিট। দ্বিতীয়টি হচ্ছে এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকেবিস্তারিত…
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১৪ নভেম্বর
নিউজ ডেস্ক :: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। অধ্যপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের সাধারণত এক মাসের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফলে আগামী ১৩ অথবা ১৪ নভেম্বর সব শিক্ষা বোর্ড থেকে এক যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হবে। ঢাকা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পেয়ে ঢাকা বোর্ডেবিস্তারিত…
যে কারণে সারাকে ভয় পেতেন অনন্যা
নিউজ ডেস্ক :: দুজনই এখন বলিডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। তাদের বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে নিজের স্কুল জীবনের অভিজ্ঞতা জানালেন অনন্যা পাণ্ডে। স্কুলে সারাকে অনন্যা যমের মতো ভয় পেতেন। তার নাম শুনলেই ত্রস্ত হয়ে যেতেন তিনি। কারণ ছোট থেকেই বেশ ঠোঁটকাটা ছিলেন সাইফ কন্যা। সব কথা মুখের ওপর বলে দিতেন। এ নিয়ে অনন্যা বলেন, ‘সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনও তাই রয়েছে। তবে স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয় ভয় থাকতাম। ভাবতাম, এই বুঝি আমার সম্পর্কেবিস্তারিত…


