শাকিব খানকে বুকে টেনে নিলেন মহেশ ভাট
নিউজ ডেস্ক :: ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অবস্থান করছেন শাকিব খান। সেখানে বলিউডের প্রভাবশালী নির্মাতা মহেশ ভাটের সঙ্গে দেখা হয়েছে তার।মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন শাকিব খান, পাশেই অন্য একটি সেটে ছিলেন মহেশ ভাট। ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সঙ্গে সখ্য রয়েছে এই বলিউড পরিচালকের। তার মাধ্যমে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের খবর পেয়ে সেটে আসেন তিনি।
সেখানে শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন মহেশ ভাট। যাওয়ার সময় শাকিব খানকে বুকে টেনে নেন বলিউডের এই আলোচিত নির্মাতা।রোববার (২৭ অক্টোবর) বিকেলে শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মহেশ ভাট এসে শাকিব খানের সঙ্গে শুটিং সেটে বসে আড্ডা দিয়েছেন। বাংলাদেশের সিনেমা নিয়ে দুজনের কথা হয়েছে। বেরিয়ে যাওয়ার আগে তিনি শাকিব খানকে দাওয়াত দিয়েছেন।’
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


