মির্জা ফখরুলের সঙ্গে নেপাল রাষ্ট্রদুতের সাক্ষাৎ

নিউজ  ডেস্ক  ::  বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠক করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নিয়েছেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্কের যে শর্ত ছিল, সার্ককে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই সার্ককে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূত মনে করছেন যে, দক্ষিণ এশিয়ার সম্ভাবনা ছিল এবং সার্কের মাধ্যমে যে স্বপ্ন ছিল, সেটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। সেই কাজটা এখন আমরা করতে যাবো। দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য, জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য যে সম্ভাবনা আছে, সেটাকে এগিয়ে নেয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করব।’

তিনি বলেন, ‘নেপালের হাইড্রোলিক পাওয়ার প্লান্ট আছে, বিদ্যুৎ সেক্টরে ১৫ বছরে যে একটা কলঙ্কিত সময় চলে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ এখানে একটা আছে। নেপালের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নেপালের হাইড্রোলিক বিদ্যুৎ আমরা বাংলাদেশে আনতে পারি। এই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি।’ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এছাড়া নেপালের ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র :যুগান্তর নিউজ






সম্পর্কিত সংবাদ

  • আর কোনো ফ্যাসিবাদের হাতে দেশকে ইজারা দেওয়া হবে না: জামায়াত আমির
  • বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ
  • বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে