priya

 

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন বার্তা

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: কয়েক মাসের মধ্যে দুজন কাণ্ডারিকে হারিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। সবশেষ গোষ্ঠীটির নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। তার মরদেহ ইসরায়েলে নিয়ে গিয়েছে দেশটির সেনারা। ধারণা করা হচ্ছে,তার মরদেহকে ঘিরে বড় দরকষাকষি করবে  ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতির নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার (২৮ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দেন যে গাজার যোদ্ধারা ইসরায়েলের সাথে একটি চুক্তির জন্য উন্মুক্ত রয়েছে। কেননা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে দোহায় পুনরায় আলোচনা শুরু হয়েছে।হামাসেরবিস্তারিত…


শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

নিউজ  ডেস্ক  ::  শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিটি আমিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য আয়োজিত রুকন সম্মেলনে আমিরে জামায়াতের পক্ষ থেকে নব নির্বাচিতবিস্তারিত…


জাপানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন এলডিপি জোট

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: জাপানের পার্লামান্টের নিম্নকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট। গত এক দশকের মধ্যে এটিই এলডিটিপ’র জন্য সবচেয়ে খারাপ ফলাফল। এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে এলডিপি এবং তার জোটের সম্মিলিত অর্জন মোট ২১৫টি আসন। জাপানকে শাসন করতে যেকোনো দল বা জোটের ২৩৩টি আসনে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কয়েকদিন আগে এলডিপি’র নতুন নেতা শিগেরু ইশিবা এই নির্বাচনের ঘোষণা দেন। কিন্তু এখন তার দলের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোয় সিদ্ধান্ত নিজ দলের জন্য বুমেরাং হয়েছে। এতে তারবিস্তারিত…


‘সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে সরকার’

নিউজ  ডেস্ক  ::  সিন্ডিকেট ভাঙতে সরাসরি ভোক্তাদের কাছে কৃষকের পণ্যে পৌঁছে দিতে কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেগুনবাড়িতে ঢাকা শহরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বন্যাসহ আরও কিছু কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। সিন্ডিকেট কিংবা ফরিয়াদের মজুদসহ কারসাজির কারণে বাজারে দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ বাড়ে। এর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। কৃষক থেকে গ্রাহক পর্যায়ে পণ্যবিস্তারিত…


ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ভাবছে দক্ষিণ কোরিয়া

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার শত্রুর তালিকায় অন্যতম প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। নিজের নিরাপত্তার জন্য ভাড়া করা মার্কিন সেনাদের ওপর নির্ভর করতে হয় সিউলের। এর মধ্যেই আরও আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে কে-পপের জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া। সিউলের কর্মকর্তারা জানান, তারা এবার সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অংশ হতে পারেন। তবে এর পরিণতি কী হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে অনেকের মধ্যেই।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে এবার সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করতে পারে সিউল। রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য ইউক্রেনে উত্তর কোরীয় সেনা মোতায়েনের অভিযোগ আসারবিস্তারিত…


২০২৩ সালে দুবাই জিডিপি’তে এভিয়েশন খাতের অবদান ২৭ শতাংশ

নিউজ  ডেস্ক  :: এমিরেটস গ্রুপ এবং দুবাই এয়ারপোর্টস আজ দুবাই অর্থনীতিতে এভিয়েশন খাতের প্রভাব বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে সংখ্যাগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে এভিয়েশন খাত দুবাই অর্থনীতিতে অবদান রাখছে। আর্থিক ও যাত্রী প্রবৃদ্ধির ভিত্তিতে এভিয়েশন খাতের ঊর্ধ্বমূখী প্রবণতার একটি পূর্বাভাসও দেয়া হয়েছে প্রতিবেদনটিতে। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্স কর্তৃক তৈরি এই প্রতিবেদনে এভিয়েশন খাত কীভাবে সরাসরি দুবাইয়ের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করছে এবং পরোক্ষভাবে সাপ্লাই চেন এবং স্থানীয় এভিয়েশন কর্মী বাহিনী কীভাবে আর্থিক খাত ইতিবাচকভাবে প্রভাবিত করছে, তা তুলে ধরা হয়েছে। দুবাই এভিয়েশন খাত দেশটিতে পর্যটনবিস্তারিত…


হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

নিউজ  ডেস্ক  :: ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে । হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। গতকাল বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে। প্রসঙ্গত,বিস্তারিত…


মারা গেছেন পর্দার ‘টারজান’

নিউজ  ডেস্ক  :: ‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারিয়েছি।’মূলত ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে টারজান সম্প্রচারিত হয়েছিল। এই সময়ে অভিনেতার বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল এবং তার নিজের স্টান্ট করার সময় তাকেবিস্তারিত…


প্লাস্টিক পণ্য কী নিরাপদ?

নিউজ  ডেস্ক  :: প্লাস্টিক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দৈনন্দিন ব্যবহারের নানা পণ্য, যেমন: বোতল, ব্যাগ, বাসনপত্র, খাবারের পাত্র, এবং অন্যান্য অনেক কিছু প্লাস্টিক দিয়ে তৈরি। তবে, প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্য এবং পরিবেশের জন্য কিছু উদ্বেগ রয়েছে। বিশেষ করে যখন কথা আসে খাবার ও পানীয় সংরক্ষণের জন্য প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে। আসুন দেখে নিই প্লাস্টিকের জিনিস ব্যবহারের ক্ষেত্রে কতটা নিরাপদ এবং এর সাথে জড়িত ঝুঁকিগুলো কী কী। প্লাস্টিকের প্রকারভেদ প্লাস্টিক বিভিন্ন প্রকারের হতে পারে এবং তাদের মধ্যে কিছু তুলনামূলক নিরাপদ, আবার কিছু খুবই ক্ষতিকর হতে পারে। প্লাস্টিকের বোতল, পাত্র, খেলনাবিস্তারিত…


সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

নিউজ  ডেস্ক  :: বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগ দেবে। ব্যাংকটি ‘হেড অব আরএমডি’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম: সাউথ ইস্ট ব্যাংক পিএলসি  পদের নাম: হেড অব আরএমডি পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: ভালো ফলাফলসহ এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে  অভিজ্ঞতা: ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে  বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনের বয়স: নির্ধারিত নয় আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। সূত্র :যুগান্তর নিউজ