priya

 

আসিফ নজরুল বললেন অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু

নিউজ  ডেস্ক  ::  আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। সরকারের সংস্কার কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছেন। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেত্রী অন‍্যদেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকারবিস্তারিত…


৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

নিউজ  ডেস্ক  ::  স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শেষ দিনে দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তারা। বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের নীলক্ষেত মোর ও সায়েন্সল্যাব এলাকায় কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দাবির ব্যাপারে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাইনি। বরং উল্টো এর বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাইবিস্তারিত…


স্বপ্নের নায়ক নির্ধারণ করা কঠিন

নিউজ  ডেস্ক  ::  স্বপ্নের নায়ক নির্ধারণ করা কঠিন শোবিজের পরিচিত মুখ ইফফাত আরা তিথি। নাটকে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তরুণী। তবে বড় পর্দার স্বপ্নও তার মনে অটুট। নিজের নানান পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার—রাজু আহমেদ3 অভিনয়ের পথচলা শুরু কীভাবে? ইফফাত আরা তিথি: আমার পরিবার ছিল সংস্কৃতিমনা। বাবা, মা, বোন—সবারই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। আমি পারিবারিক পরিবেশে নাচ-গান ও অভিনয়ের সংস্পর্শে বড় হয়েছি। বোনের কাছ থেকে নাচ শিখেছি এবং বাবা-মায়ের কাছ থেকে অভিনয়ের হাতেখড়ি পেয়েছি। তাদের দেখে নাটকে কাজ করার ইচ্ছা জাগে। এরপর বাবা, পরিচালকবিস্তারিত…


বাংলাদেশ ইস্যুতে যা জানালো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে সাংবাদিকদের করা নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। যদিও বেশ কয়েকটি প্রশ্নের বিস্তারিত জবাব দেননি মিলার। তবে তিনি বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর জোড় দিয়েছেন। একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বাংলাদেশে সম্প্রতি ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। এর জবাবে মিলার বলেন, আমি ওই প্রতিবেদনটি দেখিনি। তবে স্পষ্টতই আমরা বিশ্বাস করি যে- বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রক্রিয়ায় যে কোনো বৈষম্যের বিরোধিতাবিস্তারিত…


মার্কিন নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে পরোক্ষ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রবিরোধী সরকার বর্তমান সেসব দেশের নির্বাচনে গোয়েন্দা প্রভাব কাজে লাগিয়ে ভোটারদের উসকে দেওয়ার অভিযোগ আছে ওয়াশিংটনের বিপক্ষে। এবার খোদ একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে অন্য তিন পরাশক্তির বিরুদ্ধে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে উঠেপড়ে লেগেছে চীন, রাশিয়া ও ইরান। এর আগে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলেও নতুন করে এই দুইটি দেশের সঙ্গে চীনেরবিস্তারিত…


রদ্রির হাতেই উঠলো এবারের ব্যালন ডি’অর

নিউজ  ডেস্ক  ::  গেলো কয়েকদিন ধরে প্রায় সবাই নিশ্চিত ছিল, এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু গতকাল অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান স্টার জিতছেন না এই পুরস্কার। শেষ পর্যন্ত আলোচনায় খুব একটা না থাকায় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে থাকা রদ্রি এই ফুটবলার ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন পুরস্কার নিতে। পুরস্কার তুলে দেন ১৯৯৫ সালের বিজয়ী জর্জ ওয়েহ। ৬৪ বছর পর ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো পুরুষ ফুটবলার। সবশেষ ১৯৬০ সালে জিতেছিলেন লুইসবিস্তারিত…


চাকরি জীবনের যে ভুলে বার্ধক্যে সংকটে পড়তে হয়

নিউজ  ডেস্ক  ::  একটা সময়ের পর সবাইকেই অবসর সময় কাটাতে হয়। তবে অধিকাংশ মানুষই প্রথম দিকে অবসর নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না। কিন্তু যখন বয়স বাড়ে তখনই সমস্যায় পড়েন। আসলে মানুষের জীবনের অনেকটা সময় কেটে যায় আনন্দ-ফুর্তিতে। এরপর যখন অবসরের পর্ব শুরু হয় তখনই দেখা যায় পরিকল্পনা থেকে বাদ পড়েছে অনেক কিছু। তাই চাকরি জীবন থেকেই এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে। না হলে অবসর সময়ে সমস্যা আরও ঝেঁকে বসবে। চলুন জেনে নেই সেই সম্পর্কে। ১) EPF-এর ওপর ভরসা কমাতে হবে: অনেকেই কর্মজীবন থেকে EPF অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের ওপরবিস্তারিত…


শীতকালে পা ঘেমে দুর্গন্ধ বের হলে যা করবেন

নিউজ  ডেস্ক  ::  গরমের দিনে হাত, পা, শরীর ঘামতে থাকে অবিরত। এটাই স্বাভাবিক। কিন্তু খেয়াল করলে দেখবেন শীতের সময়েও পায়ের পাতা, হাতের তালু ঘামতে থাকে। দীর্ঘসময় দাঁড়িয়ে বা পা ঝুলিয়ে বসে থাকলে পায়ের পাতা ফুলে যায় বা ঘামতে থাকে। চিকিৎসকরা বলছেন, এই সমস্যাটির নাম পেরিফেরাল এডিমা। এই সমস্যাটি ছাড়াও আরও কিছু বিষয় হলে সতর্ক থাকতে হবে। হাত-পা ঘামার কারণ হলিফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক আফজালুল করিম বলেন, হাত-পা কেন ঘামে তার সুনির্দিষ্ট কারণ এখনো বের করা যায়নি। তবে বংশগতভাবে এ রোগ থাকা, শরীরের ভেতরের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, দুশ্চিন্তা প্রভৃতিবিস্তারিত…


ফুচকা-পিৎজা খেয়েও ওজন না বাড়ার কারণ ফাঁস করলেন আনুশকা

নিউজ  ডেস্ক  ::  অন্তঃসত্ত্বা অবস্থায় ফুচকা, পিৎজা, ভাজাভুজি, মশলাদার খাবার খেয়েও ওজন বাড়েনি বলিউড কুইন আনুশকা শর্মার। অভিনেত্রী নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি খেতে খুব ভালোবাসেন। যখন যা মন চায়, আশ মিটিয়ে খেয়ে নেন। তবে তারপরেও ওজন বাড়ে না তার। নিয়ম করে শরীরচর্চা, যোগাসন করেন অভিনেত্রী। পাশাপাশি, প্রতিদিন সকালে এমন একটি বিশেষ খাবার খান তিনি, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আনুশকা জানিয়েছেন, পেট ভালো থাকলেই তার ছাপ পড়বে চোখে-মুখে। শরীর চনমনে থাকবে, দেখতেও তরতাজা লাগবে। কিন্তু পেটের সমস্যা শুরু হলেই তখন ক্লান্তির ছাপ পড়বে মুখে। হজম প্রক্রিয়া ঠিকমতো নাবিস্তারিত…


অভিষেক-ঐশ্বর্যর সংসারে অশান্তি, মুখ খুললেন সেই নিমরত

নিউজ  ডেস্ক  :: ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্বের কারণ নাকি অভিমেনত্রী নিমরত কৌর! গুঞ্জন উঠেছে ‘দসভি’ ছবির শুটিং-এর সময়ই নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। বলিউডপাড়া এই বিষয়টি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সমাজিক মাধ্যমেও নিমরতকে নিয়ে চলছে একের পর এক ট্রলিং। অবশেষে এসব বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী । এসময় অভিনেত্রী ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে কথা বলেন নিমরত। নিমরত বলেছেন, আমি যা-ই করি মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছে মতো।অভিষেকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজবিস্তারিত…