আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস” এবং জাতীয় প্রতিবন্ধী দিবস ‘২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে :এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” ৩৩ তম “আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস” এবং ২৬ তম ‘ জাতীয় প্রতিবন্ধী দিবস ‘ -২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ঋশিলপ ফিজিওথেরাপিস্ট প্রশান্ত চক্রবর্তী, প্রতিবন্ধী মো. বায়জীদ হাসান, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো.আতিকুজ্জামান সাহেদ, প্রতিবন্ধী পূর্ববাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবেশন অফিসার সুমনা শারমীন।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


