আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস” এবং জাতীয় প্রতিবন্ধী দিবস ‘২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে :এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” ৩৩ তম “আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস” এবং ২৬ তম ‘ জাতীয় প্রতিবন্ধী দিবস ‘ -২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে  জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ঋশিলপ ফিজিওথেরাপিস্ট প্রশান্ত চক্রবর্তী, প্রতিবন্ধী মো. বায়জীদ হাসান, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো.আতিকুজ্জামান সাহেদ, প্রতিবন্ধী পূর্ববাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবেশন অফিসার সুমনা শারমীন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত