সাতক্ষীরায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ’র মানববন্ধন অনুষ্ঠিত 

আরিফ হোসেন রনি :: সাতক্ষীরায় আলু, পেঁয়াজ, রসুন ও খোলা সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)
সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাব সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. ফেরদৌসি সুলতানা, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, হাসানুজ্জামান, আহম্মেদুল কবির বাবু, সামিউল ইসলাম, শামিমা সুলতানা, রিবা সুলতানা, শাহিদা সুলতানা, নাছিমা আক্তার, সদস্য মিনারুল ইসলাম, শারমিন নাহার, সাব্বির হোসেন, তামান্না প্রমুখ।
মানব বন্ধনের বক্তব্যের শেষে ক্যাবের নেতৃবৃন্দ অসাধু ও দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও পণ্য সরবরাহ নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।





সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত