সাতক্ষীরায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

মুহাম্মদ হাফিজ :: “দেশ কল্যাণ, দারিদ্র্য বিমোচন, কর্মপরায়ন,উদ্ভাবন, বাংলাদেশ এনজিও,ফাউন্ডেশন এর “মানব ও মনন” প্রতিপাদ্যে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৪ পালিত হয়েছে।

২রা ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আরা, সিডো,অগ্রগতি সংস্থা,ইডা, নবজীবন, ক্রিসেন্ট, সুশীলন, আইডিয়াল, সাতক্ষীরা মানব কল্যাণ সংস্থা, আলোর দিশা ফাউন্ডেশন, জোড়দিয়া সততা সংস্থা, পিএসিপি, ডেফরো,কবি সিকান্দার আবু জাফর ফাউন্ডেশন,গণ মৈত্রীর যৌথ আয়োজনে র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ,সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস , সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ