ফিংড়ী ইউনিয়নে সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন :: সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার মসজিদে রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার।

প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন ১৪নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান, সেক্রেটারি মাওলানা জুম্মান আলি প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান