বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ
কামরুল হাসান।। বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রবিবার বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় হয় বলে জানা গেছে।
দলের চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রিয় নেতা সাক্ষাৎ করায় তালা-কলারোয়ার দলীয় নেতা-কর্মীসহ হাবিবভক্ত সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এসময় হাবিবুল ইসলাম হাবিব এর সাথে উপস্থিত ছিলেন তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী কানেতা ইয়া লাম-লাম। সাতক্ষীরা জেলা বিএনপিকে নতুনভাবে নতুন রূপে সাজাতে এবং তালা-কলারোয়ার উন্নয়নে এই জনপদের মজলুম নেতা হাবিবুল ইসলাম হাবিবের কোন বিকল্প নেই বলে মনে করেন দলীয় নেতা-কর্মীরা। দলের চেয়ারম্যান ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তালা-কলারোয়ার গণমানুষের প্রাণের দাবি তাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে যেনো মর্যাদাসম্পন্ন স্থানে অধিষ্ঠিত করা হয়।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


