কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি। বাংলাদেশন জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৭ই মার্চ বিকাল থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ফতেপুর দুই নাম্বার ওয়ার্ডের নেচারালি পাঞ্জেগানা মসজিদে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আব্দুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক। প্রধান মেহমান রমজানের গুরুত্ব, ফজিলত ও এর শিক্ষা সম্পর্কে আলোচনা করে বাস্তব জীবনে এর প্রতিফলনের আহবান জানান। সিয়াম সাধনার শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
  • কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
  • কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন…মুহাদ্দিস রবিউল বাশার
  • সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত
  • সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল
  • কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন