প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানা ইসলাম এষা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে। খুলনা বিভাগের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় সে ‘ট্যালেন্টপুল’-এ বৃত্তি লাভ করেছে (তার রোল নম্বর- ২০৫১১০৬)।
মেধাবী শিক্ষার্থী এষার বাবা মো. শাহিনুর ইসলাম সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং মা আশরাফুন্নেছা ডলি একজন গৃহিণী।
বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং এষার নিজস্ব অধ্যবসায় এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা।
ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এষা ক্লাসের অন্যতম মেধাবী ও মনোযোগী ছাত্রী। তার এই ফলাফলে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে এষা যেন দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে এবং সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে, সেজন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সম্পর্কিত সংবাদ
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…
কালিগঞ্জে বন্ধন সংস্থার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কালিগঞ্জ প্রতিনিধি। বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী গত ১৩ জুন শনিবারবিস্তারিত…


