কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসে দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের মাছের ঘেরে পরে মারা গেছেন। সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত শিশুরা হলো, জাকারিয়া হোসেন (ফারুক হোসেনের ছেলে), স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। জান্নাতুল ফেরদৌস (আহসান আলীর মেয়ে), স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঈদের প্রথম দিন রবিবার সকালে দুই শিশুটি তাঁদের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার তারা বাড়ির বাইরে খেলতে যায়, পরে কিছুক্ষণ তাদের খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় দুপুর আড়াইটার দিকে মাছের ঘেরের পানিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যেখানে ঈদের আনন্দ ছিল, সেখানে এখন দুঃখ ও আহাজারি কেবলই বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানাবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


