কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা

হারুন উর রশীদ :: কালিগঞ্জ উপজেলায় দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ টি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খান ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী।

অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা ও ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ক্লিনিক দুইটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গেছে। পুনরায় নবায়ন করা হয়নি। অভিযানের সময় ক্লিনিকে ডাক্তার উপস্থিত ছিলেন না । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।






সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জে বন্ধন সংস্থার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু
  • কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার
  • প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
  • কালিগঞ্জের পল্লিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, ঘর নির্মাণের হুমকি
  • সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল