সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলে আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজ টহল ফাঁড়ির অধিনস্থ মুড়ুলির খাল এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার হানিফ শেখ, আশরাফুল গাজী,তাজনুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাতাব আলী,ইমরুল ইসলাম, আমির আলী, জামাল সরদার, কারিমুল ও আল আমিন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ মোঃ শরিফুল আলম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ