সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে যুব-তরুণদের ক্রীড়ামুখী হতে হবে—–কলারোয়ায় সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। একমাত্র ক্রীড়াই সামাজিক সকল অবক্ষয় থেকে যুবকদের মুক্তি দিতে পারে। ফ্রেন্ডস
স্পোর্টিং ক্লাব এ জনপদের ক্রীড়াঙ্গনকে গত পঞ্চাশ বছর ধরে আলোকিত করে আসছে। সেই আলোকবর্তিকায় নব উদ্যমে ক্লাবটি এগিয়ে চলুক তাদের সাফল্যের ধারাবাহিকতায়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কলারোিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে ক্লাবের সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ক্লাবের সভাপতি বি এম আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে দেন ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি অ্যাড. মিজানুর রহমান পিন্টু, কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহসভাপতি আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সরকারি কলেজের সাবেক জিএস এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, কাজী সিরাজ, সাবেক ছাত্রদল নেতা এস এম খালিদ খান, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বি এম পলাশ, সাংবাদিক মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সানবিম সিয়াম প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলাবিস্তারিত…
বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


