বাংলাদেশ মানবা‌ধিকার ব্যু‌রো’র কয়রা উপ‌জেলা ক‌মি‌টি অনু‌মোদন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলা‌দেশ মানবা‌ধিকার ব্যুরো’র খুলনা জেলার কয়রা উপ‌জেলা শাখা ক‌মি‌টির অনু‌মোদন দেয়া হ‌য়ে‌ছে। সংগঠ‌নের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির নি‌র্দেশনায় আগামী এক বছ‌রের জন্য এ ক‌মি‌টির অনু‌মোদন দেন খুলনা জেলা ক‌মি‌টি।
বৃহস্প‌তিবার খুলনা জেলা ক‌মি‌টির সভাপ‌তি বি‌শিষ্ট শিল্পপ‌তি আব্দুজ জব্বার মোল্লা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ দিদারুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি থে‌কে এ তথ্য জানা‌ যায়। ত‌রিকুল ইসলামকে সভাপ‌তি ও মোস্তা‌ফিজুর রহমান‌কে সাধারণ সম্পাদক ক‌রে ২৫ সদস্যের ক‌মি‌টির অনুমোদন দেয়া হয়। ক‌মি‌টির অন্যান্য সদস্যরা হ‌লেন, সহ-সভাপ‌তি মোঃ কামাল হো‌সেন, জিএম মোনা‌য়েম, মোশাররফ হো‌সেন রাতুল, যুগ্ম সম্পাদক রা‌সেল আহা‌ম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলীম, ম‌হিলা বিষয়ক সম্পাদক ফা‌তেমা খাতুন,মানবা‌ধিকার সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান, প্রচার সম্পাদক এমএম সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য প্রভাষক নূরুজ্জামান, ফরহাদ হো‌সেন, ডা. আব্দুর রব, প্রভাষক আকবর হো‌সেন, মাওলানা সোহরাব হো‌সেন, এড. আবু বকর সিদ্দীক, সাইফুল ইসলাম, এসএম সিরাজুল ইসলাম সবুজ, মোছাঃ রা‌জিয়া সুলতানা, ফারুক আযম, হা‌ফিজুর রহমান, জিএম রিয়াজুল আকবর, ইমরান হো‌সেন, অমল কৃষ্ণ পিন্টু, মোঃ রিয়াছাত আলী।
এর আগে ২০২৪ সা‌লের ৩ ফেব্রুয়া‌রি ৭ সদস্য বি‌শিষ্ট্য আহবায়ক ক‌মি‌টির অনু‌মোদন দেয়া হয়। বিগত ক‌মি‌টি ‘সাংবা‌দিকতায় হা‌তে খ‌ড়ি’ নামক প্রশিক্ষ‌ণসহ মানবা‌ধিকার বিষয়ক বেশ কিছু কাজ ক‌রে।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ