কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির কমিটি গঠন, আজিজুল সভাপতি ও ইমাম হোসেন সম্পাদক নির্বাচিত

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে  এই কমিটি ঘোষনা করা হয়। এর আগে ঐদিন  বেলা ১১ টায় খুবির সম্মেলন কক্ষে মেহেবুব হাসান মিথুনের সভাপতিত্বে  এক সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডঃ এস এম মাহবুবুর রহমান সহ সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলাম সভাপতি এবং ইংরেজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামস উল আরেফিন, সাংগঠনিক সম্পাদক জীবন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াকিদ সাবির, অর্থ সম্পাদক সৌমিত্র রায়, দপ্তর সম্পাদক তাকিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান সোহাগ , ছাত্র বিষয়ক সম্পাদক জিএম মাহিন আলম, কার্য-নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন, পিংকি মন্ডল, প্রেরণা রায়, অপূর্ব সরকার, ও চন্দ্রিকা সানা।





সম্পর্কিত সংবাদ

  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
  • নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭