সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (৪জানুয়ারি ) বিকালে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর সাতক্ষীরা  উপজেলা সেক্রেটারী ও জেলা কর্মপরিষদ সদস্য  মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য  মাওলানা মোশাররফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন, শহীদ হাসান, ইদ্রিস আলম, আনিসুল রহমান, আব্দুল হামিদ, রমজান আলী এছাড়াও উপজেলা, ইউনিয়নের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন বলেন ‘জামায়াতে ইসলামী এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবেনা’।





সম্পর্কিত সংবাদ

  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত