পাইকগাছায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার কপিলমুনি—হরিঢালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে শুক্রবার রাত ১০ টায় কলেজ মোড়ে যুবনেতার অস্থায়ী কার্যালয়ে কেক কেটে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, জাহিদ আল কাদির জ্যোতি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তহিদুজ্জামান মুকুল, জেলা যুবদলের নেতা মোঃ আব্দুল লতিফ, সাইদুর রহমান তুহিন, বিএনপি নেতা মোঃ ইব্রাহিম গাজী, সাবেক ছাত্র নেতা শেখ আবু তালেব, যুগ্ম—আহবায়ক শেখ ইকবাল হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হারুন—অর—রশিদ, মোঃ আজিজুল গোলদার, পরেশ দত্ত, ফারুক হোসেন, মোঃ জসিম, নুরুজ্জামান গাজী, আলম গাজী, রমজান বিশ্বাস, সাইফুল্লাহ, সবুজ, রবিউল, আজমল, ইব্রাহিম, হোসেন মল্লিক প্রমুখ।

অনুরুপ ভাবে কপিলমুনির পার্শ্ববর্তী লতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শামুকপোতা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লতা ইউনিয়ন শাখার আয়োজনে সিনিয়র সহ—সভাপতি মোঃ ইব্রাহীম গাজীর সভাপতিত্বে ও মোঃ ওমর ফারুক মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়নের সাবেক সভাপতি আবুল হোসেন সানা। আরও উপস্থিত ছিলেন ডাঃ তৈবুর রহমান, মনিরুল সরদার, মোঃ আবু তুহিন, খলিল হাওলাদার, ইমরান গাজী, জুলফিকার মোল্লা, মনিরুল, জলিল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের জিয়ারুল, ইমন, হাবিবুর, ফয়সাল, আক্তার, মিন্টু, যুবদলের আলাল সরদার, রুবেল মীর, মিজানুর, মাজারুল প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছুর রহমান ও মোঃ শাহাদাত হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত