আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের সাথে জামাত নেতৃবৃন্দের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি :: আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও হিন্দু কমিউনিটির সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) সকালে আশাশুনি সদর কালিমন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। প্রাক্তন শিক্ষক অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে এবংপূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রনজিৎ কুমার বৈদ্য ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল হাই এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মুর্তাজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক কালিপদ রায়, প্রাক্তন শিক্ষক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কুমার মন্ডল, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রতন অধিকারী, অধ্যাপক হিরোলাল সরকার, সদর ইউনিয়ন সভাপতি নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ১১ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশে মিলেমিশে থাকতে চাই। আমার উৎসবে আপনি না আসলে আপনার উপর চাপ সৃষ্টি হবে, এজন্য আমি বলি ধর্ম যার যার দেশ সবার। বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে, সংখ্যালঘু বলে কোন কথা নেই, হিন্দু হোক মুসলিম হোক সবাই এদেশের নাগরিক, নাগরিক হিসেবে সবার প্রাপ্য অধিকার আছে। আপনাদেরকে নাগরীক হিসেবে প্রাপ্য অধিকার দেওয়ার জন্য জাময়াতে ইসলামী সার্বিকভাবে সহযোগিতা করবে। জামায়াতের কোন নেতাকর্মী জমি দখল, মারধর,ভাঙচুর করলে আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন- আপনাদের মন্দির, জান-মালের নিরাপত্তায় আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাতক্ষীরায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের সব মন্দির, প্যাগোডা,গির্জার নিরাপত্তায় কাজ করছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নেতাকর্মীরা।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা