বাপা’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা প্রদান

বৃক্ষরোপণে নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে ফলজ—বনজ গাছের চারা প্রদান করা হয়। আজ শনিবার বিকেলে সোনাডাঙ্গাস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনির্ভাসিটি ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, বাপা নেতা অধ্যাপক সঞ্জয় সাহা, পলাশ দাশ, শিক্ষার্থীদের মধ্যে হাওলাদার মেহেদী হাসান, শেখ সুমাইয়া সিদ্দিকী ফাবিয়া, ঋত্বিক দাস, মুক্তি মোল্লা, জয় মণ্ডল, ফাবিয়া বশরী প্রমুখ।

এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশ গঠনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, শিল্প—সংস্কৃতি, নৈতিক উন্নয়নের সাথে সাথে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে। দীর্ঘদিন যাবত ক্ষমতার ছত্রছায়ায় স্বার্থান্বেষীমহল নদী—খাল—বিল, পুকুর—জলাশয়, বন—জঙ্গল গ্রাস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করায় আমাদের পরিবেশ ও প্রকৃতির বিরূপ প্রভাব মারাতকভাবে লক্ষণীয়।

দেশকে রক্ষা করতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে রাষ্ট্রের সর্বাত্মক সংস্কারের আওতায় বেদখল হয়ে যাওয়া পরিবেশের উপাদান পুনরুদ্ধার বিশেষ করে বৃক্ষরোপণ, এর পরিচর্যা এবং সংরক্ষণের কোনো বিকল্প নেই। এ ব্যাপারে ছাত্র সমাজের চলমান ভূমিকা আরও প্রসারিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না