রাইট টু ফ্রিডমের নতুন নির্বাহী পরিচালক জন ড্যানিলয়েচ
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন জন ড্যানিলয়েচ। তিনি এর আগে সংস্থাটির বোর্ড মেম্বার ছিলেন। শনিবার সংস্থাটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন মুশফিকুল ফজল আনসারী। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজল আনসারী যোগ দেওয়ায় এখন থেকে সেই পদে দায়িত্ব পালন করবেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলয়েচ।
বিবৃতিতে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেন, মুশফিকুল ফজল আনসারী দীর্ঘ পাঁচ বছর প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক হিসেবে রাইট টু ফ্রিডমে কাজ করেছেন। এই সংস্থার প্রতি তার অবদান অনন্য। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে তিনি নিয়োগ পেয়ে রাইট টু ফ্রিডম থেকে পদত্যাগ করেছেন।
সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিতবিস্তারিত…
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক :: সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনবিস্তারিত…


