গ্যাংস্টার লরেন্সকে জুম মিটিংয়ের আমন্ত্রণ সালমান খানের প্রাক্তনের
নিউজ ডেস্ক :: সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার পর সালমান খানকে হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমানকে হত্যার এই হুমকি দেয় গোষ্ঠীটি। হত্যার শিকার হতে না চাইলে সালমানকে ৫ কোটি রুপি দিতে বলা হয়। আর সেটি না করলে তার পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে বলে হুশিয়ারি দিয়েছে লরেন্স। এমন হুশিয়ারির পর লরেন্সকে জুম মিটিংয়ে আসার আহ্বান জানিয়েছেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি।
বলিউড তারকার প্রাক্তন প্রেমিকা পাকিস্তানি বংশোদ্ভূত সোমি আলি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জুম মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘নমস্তে, লরেন্স ভাই, আমি শুনেছি আপনি জেল থেকেও জুম কল করেন। আমার কিছু জিনিস আছে যা আমি আলোচনা করতে চাই। দয়া করে আমাকে বলুন কীভাবে এটি ঘটতে পারে।’ ইনস্টাগ্রামে লরেন্সকে এমন বার্তা দিয়ে নিজের ফোন নম্বরটিও দিয়েছেন এই অভিনেত্রী।
সম্পর্কিত সংবাদ
৩ বছরের সম্পর্কের ইতি টানলেন সাইফপুত্র
বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলকবিস্তারিত…
সালমান শাহ হত্যা মামলা: এবারও জামিন পেলেন না ডন
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজবিস্তারিত…


