বড়পর্দায় দেখা যাবে এটা আমার কাছে স্বপ্নের মতো
নিউজ ডেস্ক :: আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে গ্রামীণ পটভূমিতে নির্মিত দ্বীন ইসলাম পরিচালিত নবাগতা কান্তা নূর অভিনীত চলচ্চিত্র ‘চরিত্র’। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। কান্তা নূর ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, দ্বীন ভাই, গুলশান আরা পপি, সমু চৌধুরী, সম্পা নিজাম, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন প্রমুখ।
‘চরিত্র’ চলচ্চিত্রে গান রয়েছে ৩টি, গান গুলোতে কন্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল। সংগীত পরিচালনা করেছেন বেলাল হোসেন চঞ্চল, পূর্ণ মিলন। আবহ সংগীত করেছেন আশ্রাফুল।ছবিটি নিয়ে নবাগতা অভিনেত্রী কান্তা নূর বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিল, প্রথমবার আমাকে বড়পর্দায় দেখা যাবে এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। ‘চরিত্র’ ছবিটি আমার প্রথম ছবি, আশাকরি সবার ভালো লাগবে। আমার অভিনীত আরেকটি সিনেমা এস এম শফিউল আযম পরিচালিত ‘উদীয়মান সূর্য্য’ মুক্তির অপেক্ষায়।”
সম্পর্কিত সংবাদ
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদকবিস্তারিত…
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…


