আশাশুনিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার আশাশুনিতে সাপের কামড়ে মনজিত মণ্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়দল গ্রামের বাশিরাম মন্ডলের ছেলে।
ওই যুবকের স্বজন পবিত্র রায় বলেন, সোমবার রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মনজিত মন্ডলকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসক দেখান। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এমন সংবাদ পাওয়া যায়নি এবং মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোনো তথ্য জানানো হয়নি।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…


