সাতক্ষীরার ধুলিহরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে পানিতে তলিয়ে যাওয়া এলাকায় পরিদর্শন করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ৮নং ধূলিহর ইউনিয়নের এর তীব্র বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা শাহাদাত হোসাইন।

আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম ইউনিয়ন যুব ইউনিটের সভাপতি মাওলানা আব্দুল করিম সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং উপজেলাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীরা।

তারা ৮ নং ধুলিহর ইউনিয়নের ধুলিহর,সানাপাড়া, বালুইগাছা, তালতলা, গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এলাকাবাসী দাবি করেন যে ধূলিহর সুপারিঘাটা গেট দিয়ে যদি পানি সেচ দেয়া যায় তাহলে পানি কিছুটা কমে যাবে।উপজেলা আমির তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা বরাদ্দ দেন এবং স্থানীয় নেতৃবৃন্দকে মেশিন বা মটর এর মাধ্যমে সেচ কাজ শুরু করার জন্য নির্দেশনা প্রদান করেন।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত