অসুস্থ ফুটবলারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
নিউজ ডেস্ক :: অসুস্থ ফুটবলার কে এম মাকসুদুল আলম বুলবুলের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে ফুটবলার বুলবুলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুসতাকিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বাশার প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশেরবিস্তারিত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে জয়ী
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।বিস্তারিত…


