সাতক্ষীরায় ভূমিদস্যু রবিউলের নেতৃত্বে প্রবাসীর বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ

এস কে কামরুল :: সাতক্ষীরায় ভূমিদস্যু রবিউলের নেতৃত্বে পলাশপোল পালতি বাগান এলাকার প্রবাসীর স্ত্রী নাজমা বেগমের বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে।

স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগষ্ট সকালে ভূমি দস্যু রবিউল ইসলামের নেতৃত্ব ১০/১২ জন বাড়ি ভাংচুর নগদ টাকা আসবাব পত্র লুট করে। আনুমানিক ২লাখ ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। এই মর্মে সদর থানায় ভুক্তভোগী পলাশপোল পালতিবাগান এলাকার বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম সেনাবাহিনীর সহ আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।অভিযোগে বলেন কালিগঞ্জ নলতা গ্রামের করিম কারিকরের ছেলে রবিউল ইসলাম শহরের পলাশপোল এলাকায় ভাড়া থাকে। সে পেশায় রাজমিস্ত্রি হয়েও জমির দালালি অন্যর জমি দখল করে মোটা অংকের চাঁদা দাবি করা, হয়রানি সহ বিভিন্ন অপরাধে জড়িত। পলাশপোল পালতি পুকুর এলাকার প্রবাসী শফিকুক ইসলাম জমি কিনে বাড়ি তৈরি করে।প্রবাসী হওয়া একই জমি ভূয়া মালিক সাজিয়ে পাওয়ার নামা দেখিয়ে দখল করার একাধিক চেষ্টা করলে ব্যর্থ হয় রবিউল।

এ বিষয় আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু হঠাৎ ৫ আগষ্ট শেখ হাসিনা পতনের পর সুযেগ বুঝে রবিউল সন্ত্রাসী বাহিনী নিয়ে ৬ আগষ্ট প্রবাসী শফিকুলেরববাড়ি ভাংচুর নগদ অর্থ লুট করে। সীমানা প্রচীর গোসল খানা বসত ঘর ঘেরা বেড়া ভাংচুর করে শোকেজের ড্রয়ারে থাকা নগদ ১২০০০ টাকা, ঘরের মেইন লোহার গেইট খুলে নিয়ে যায়।

বাধাদিলে ভুক্তভোগীদের ওপর রবিউল সহ তার সন্ত্রাশী বাহিনী মারপিট করে জখম করে।ভুক্তভোগী নাজমা বেগম বাড়িঘর ভাংচুর, লুটপাটকারী রবিউলসহ তার সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত