বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে শিক্ষক সম্মেলন ১৪ জুন, মাঠ পরিদর্শন

ডেস্ক নিউজ::সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে আগামি ১৪ জুন সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে শিক্ষক সম্মেলন। সম্মেলন সফল করতে ২৯ মে সকাল ৬টায় মাঠ পরিদর্শন করেছেন আয়োজক কমিটি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল জলিল, শিক্ষক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক আবু সাইদ বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রোগ্রাম বাস্তবায়নে ডেকোরেশন বিভাগের দায়িত্বে থাকবেন অধ্যাপক ওবায়দুল্লাহ, খাদ্য বিভাগ— অধ্যক্ষ মোতাসিম, শৃঙ্খলা— অধ্যাপক শহিদুর রহমান, মেহমান ও অভ্যর্থনা,উপাধ্যক্ষ আব্দুস সবুর, স্টেজ অধ্যক্ষ— আশফাকুর রহমান বিপু, অফিস বিভাগ আব্দুল ওয়ারেশ ও প্রচার ও মিডিয়া বিভাগ অধ্যাপক ড. মিজানুর রহমান ও সাংবাদিক আবু সাইদ বিশ্বাস।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন