যশোরের শার্শায় ধান ক্ষেত থেকে দু’টি পাইপগান উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠের ধান ক্ষেত থেকে পাইপগান দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক সংঙ্গীয় ফোর্স সহ জরুরি ডিউটি পরিচালনা কালে খবর পান বাগআঁচড়া ইউনিয়নের অন্তর্গত বসতপুর ১নং কলোনী তালতলা নামক স্থানে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর ধান ক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপ গান পড়ে আছে। পরে তিনি বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল গিয়ে দেশীয় তৈরি দুইটি পাইপগান পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন হবে বলে তিনি জানান। #






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত