সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রেনযাত্রী নিহত হন।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছালে এক যাত্রী অসাবধানতাবশত ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এই বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত ব্যক্তির কাছে একটি মুঠোফোন পাওয়া গেছে। সেটির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, একইদিন বিকেল পাঁচটার দিকে কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি রেলওয়ে খেলার মাঠ এলাকায় ট্রেনে কাটা পড়ে সেলিম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। নিহত সেলিম উপজেলার হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার আলীর ছেলে।
জানা গেছে, বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে তিনটি গরু নিয়ে সেলিম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে একটি গরু মারা যায়। বাকি দুইটি গরু স্থানীয় লোকজন জবাই করে।
এই বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
সম্পর্কিত সংবাদ
কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদীবিস্তারিত…
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…


