কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলীয় জনপদ খুলনার কয়রায় বিভিন্ন কর্মসূচী মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। ১৪ এপ্রিল (সোমবার) দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজন এই বাংলা নববর্ষ পালন করা হয়। সকাল ৮ টায়
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ও কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের নেতৃত্বে এক বনার্ঢ্য বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা কয়রার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এ ছাড়া দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলায় মেতে উঠেন বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। অনুণ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও শোভাযাত্রা সহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে বর্ণাঢ্য র‍্যালি, ঘুড়ি উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করেন।






সম্পর্কিত সংবাদ

  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক