কালিগঞ্জে ছাত্র শিবিরের মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখার পক্ষ থেকে মেধাবী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদরাসার হল রুমে কালিগঞ্জ পূর্ব শাখার সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সাহিত্য সম্পাদক মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো: ফয়সাল হুসাইন, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী প্রমুখ।
এসময় উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানাবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


