কৃতি সম্মাননা পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম
নিউজ ডেস্ক :: শিক্ষক, উদ্যোক্তা ও লেখক আয়মান সাদিক প্রতিষ্ঠিত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুলের সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২৫/০১/২০২৫ ইং তারিখে অংশগ্রহণ করে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাওয়াদ মুতাম্মিম সেরা টপার নির্বাচিত হয়েছেন।
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও মুনজারিন শহিদের হাত থেকে অনুষ্ঠান শেষে পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহন করে সে।
এছাড়া তামিরুল মিল্লাত মাদরাসা টংগী ঢাকা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও জামালগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ(২০২৪) কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মধ্যে ১ম স্থান অর্জন করে সুনাম অর্জন করেছে। সে সাতক্ষীরার কৃতি সন্তান। তার পিতা মাওলানা নূরুল আলম একজন আরবী প্রভাষক। তার দাদা আলহাজ্ব হজরত মাওলানা আবদুল বারী সাহেব সাতক্ষীরা।
তার এই সাফল্যের জন্য প্রশংসা করেছেন অনেকেই।
সম্পর্কিত সংবাদ
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবিস্তারিত…
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবারবিস্তারিত…


