কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
অদ্য ১লা জানুয়ারি ২০২৬, কেঁড়াগাছি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব আকতারুজ্জামান আক্তার, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ আখতারুজ্জামান আতা, অত্র বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা মোকাম্মেল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, কেঁড়াগাছি গ্রামের গর্ব ও অহংকার, উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেনের মাতা মনোয়ারা খাতুন,ডাক্তার মোঃ আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং ছাত্র-ছাত্রীরা।
সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান। অতঃপর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সবশেষে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
কামরুল হাসান।। ৩২ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসরে গেলেন সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিকবিস্তারিত…
কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালবিস্তারিত…


