কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়

কলারোয়া ব্যুরো :: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। সে কলারোয়া আলীয়া কামিল মাদরাসার ইবতেদায়ী শাখা থেকে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। কেবল বৃত্তিই নয়, মেধা তালিকায় কলারোয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে সে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মেধাবী আব্দুল্লাহ আল মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক এবং কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমীর একজন শিক্ষিকা।

নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে মুত্তাকী জানায়, সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন বিজ্ঞ আলেম হতে চায়। দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।

নিজের এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে বাবা-মা এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে মুত্তাকী। তার বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাকী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মহান আল্লাহ যেন তার মনের নেক আশা পূর্ণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন—এটাই আমাদের প্রত্যাশা।”






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন