শীতে কাঁপছে সাতক্ষীরা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা
নিউজ ডেস্ক :: শীত আর কুয়াশার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়ায় কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা। শুক্রবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
উপকূলীয় গাবুরা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, তীব্র শীত পড়ছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। সরকারিভাবে শীতবস্ত্রের দাবি করেন বাসিন্দারা।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, সাতক্ষীরায় এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় আজ ঠান্ডার প্রকোপ ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষজন। তীব্র শীতের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে তাদের বাইরে বেরোতে হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম : “মাদক ছাড়ি, খেলা ধরি—সুস্থ, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত…


