সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক
মুহাম্মদ হাফিজ :: ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠনদের বাদ দিয়ে দলছুট, অনগপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভৃমিকা ছিলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে।
এ কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে জরুরী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক মুহাম্মদ ইমরান হোসেন।
উল্লেখ্য গত ২রা জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে এ কমিটি দেওয়া হয়। সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসাইন ও সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদীন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোহেনী পারভীন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুনসহ আরও আটজন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন, মো: রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাতসহ আরও সাতজন।
সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো: হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুকসহ মোট সাতজন। এছাড়াও ১২২ জন সদস্য কমিটিতে স্থান পেয়েছেন।
এদিকে উক্ত কমিটি প্রত্যাখ্যান করে ৪ জানুয়ারী সকাল ১১টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একাংশ।
« কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শীতে কাঁপছে সাতক্ষীরা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা »
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়েবিস্তারিত…
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকেবিস্তারিত…


