আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট একাদশ ও আশাশুনি থানা ক্রিকেট টিমের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আশাশুনি থানা টিমের অধিনায়ক ওসি মোঃ নজরুল ইসলাম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নাদিমের করা ৪৮ রানের উপর ভর করে তারা ১০ ওভারে ৪ উইকেটে ৯১ রান করেন।
৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের অধিনায়ক রাবিদ মাহমুদ চঞ্চলের নেতৃত্বে রিপোর্টার্স নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হলে থানা টটিম ১৪ রানে জয়লাভ করে। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন থানা টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম। খেলা পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম।
ধারাভাষ্যে ছিলেন সন্যাসি মন্ডল ও আশরাফ হোসেন। এসময় আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
« আশাশুনির আগরদাড়ীতে স্কুল ছাত্রীকে হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে জিওবি-ইউনিসেফ প্রকল্পের ফেইজ আউট মিটিং »
সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম
তিন বছর ধরে নীরব থাকা লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আবার ফুটবলেরবিস্তারিত…
গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ই গ্রুপের ফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে সেমিফাইনালে ১-০বিস্তারিত…


